চাঁদপুর হাসপাতালে দুদকের অভিযান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:০৪ পিএম
চাঁদপুর হাসপাতালে দুদকের অভিযান

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ অক্টোবর) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসাসেবার মান ও রোগীদের হয়রানির অভিযোগ যাচাই করে  অভিযানকালে চিকিৎসকদের হাজিরা খাতা ও বায়োমেট্রিক উপস্থিতি যাচাই করা হয়। এসময় হাসপাতালে রোগীদের অত্যধিক চাপ দেখা যায়। সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, সেবা গ্রহণে প্রতিবন্ধকতা ও হয়রানির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় এছাড়া হাসপাতালের টিকিট বিতরণ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা, রোগীদের খাবারের মান, রান্নাঘর, ওয়ার্ড ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করা হয়। ভর্তিকৃত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, তাও যাচাই করে দলটি। পরিদর্শনে পাওয়া তথ্য হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে যথাসময়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন ও হয়রানি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অভিযানের তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

আপনার জেলার সংবাদ পড়তে