গোকর্ণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৫৩ পিএম
গোকর্ণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন  চেয়ারম্যান প্রার্থী নুরপুর সড়ক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও নুরপুর ৪নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লা । নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা শুক্রবার বিকেলে অত্র ইউনিয়নের নুরপুর সড়ক বাজার ও চৈয়ারকুড়ি বাজারে তিনি কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ গণসংযোগ করেন।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী,পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে গোকর্ণ ইউনিয়নের মানুষের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে আমার নেতা বতর্মান এমপি এমএ হান্নানের নেতৃত্বে গোকর্ণ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করব।এজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে