খুলনা জেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম রূপসার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী'র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুরস্থ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম বাবু। সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন প্রফেসর ডা. জামান মুকুল, ইউপি সদস্য মাসুম সরদার, আলহাজ্ব আব্দুল জলিল শেখ, আমজাদ আলী শেখ, মাহবুবুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, মহিউদ্দিন তানসেন, আবুল বাশার, আব্দুস সালাম, আবুল খায়ের, গাজী মুতাসিম বিল্লাহ, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দীন, মোঃ ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্যা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, নুরুল আমিন পাপ্পু, ওসমান গনী, সঞ্জীব রায়, এস এম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির, রাকিব, এমডি মো. আসলাম খান, মো. মুকুল, মো. আসাদুজ্জামান মিঠু, লুতফর রহমান, নাদিরা সুলতানা শিখা, কবির, মাহবুব, বাসার, সাগর ওয়েদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।