মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সিজন ১ এর ফাইনাল খেলায় দৌলতপুরে তারাগুনিয়া মোহামেডান ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে দৌলতপুরের তারাগুনিয়া মোহামেডান ক্লাব ও মেহেরপুরের কামদেবপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারাগুনিয়া মোহামেড ক্লাব ২-১ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বৃহত্তর কুষ্টিয়ার ৭৫- কুষ্টিয়া - ১- দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য, কুষ্টিয়া মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান, বুরিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রকৌশলী মোঃ হারুন আর রশিদ
(হারুন), বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক ফরজ উল্লাহ, তারাগুনিয়া মোহামেডান ক্লাব এর সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক আহমেদ রাজু, যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবক সবুর মোল্লা, বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম। উক্ত খেলায় বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।