দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী গাইবান্ধা সরকারি কলেজ। বোর্ডের সেরা ১০টি কলেজের তালিকার মধ্যে নবম (৯ম) স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।কলেজ সূত্রে জানা যায়, এবার পরীক্ষায় কলেজটি থেকে মোট ৮৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সফলভাবে কৃতকার্য হয়েছেন ৬৪৭ জন শিক্ষার্থী। সমগ্র কলেজে পাসের হার ৭৭.৫৮ শতাংশ এবং কাংক্ষিত জিপিএ- ৫ অর্জন করেছেন ৭৫ জন শিক্ষার্থী।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই গৌরবোজ্জ্বল সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ফলাফলে কলেজ জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্য আগামী দিনেও অব্যাহত থাকবে এবং গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের।