"দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (১ নভেম্বর) গফরগাঁও উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মওলানা শামছুল হুদা পাঁচবাগী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা ছাইফুল ইসলামেরসঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন। প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদ, সদস্য মোঃ আনসারুল ইসলাম, আত্নকর্মী ইমরান হোসেন ও রোকেয়া খাতুন প্রমূখ। আলোচনা শেষে প্রশিক্ষণার্থী যুব ও যুব মহিলাদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন, গণমাধ্যমকর্মী এবং যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।