অপহরনের দুই মাস আমার মেয়ে বেঁচে আছে কি-না তাও জানি না

ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তুষীর মা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০৩:১০ পিএম
ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তুষীর মা

ভালুকায় অপহরনের দুই মাসেও উদ্ধার হয়নি ৬ ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মারুফা আক্তার তুষী। আমার মেয়ে বেঁচে আছে কি-না তাও জানি না। তুষীর মা মারুফা আক্তারের দাবী তুষীকে হত্যা করে গুম করা হয়েছে তার লাশ। বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ জানালেন তুষীর মা রিমা আক্তার। গতকাল রোববার (০১ নভেম্বর) দুপুরে ভালুকা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন তিনি এসব অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে অপহৃতা তুষীর মা রিমা আক্তার বলেন তার মেয়ে মারুফা আক্তার তুষী উপজেলা নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত ২৯ আগস্ট সকালে তুষী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একই এলাকার কাজলের ছেলে রনি তার সহযোগীদের নিয়ে তুষীকে জোড়পুর্বক মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় তুষীর বাবা ফিরোজ আহম্মেদ মারুফ বাদি হয়ে গত ওইদিনই রনী সহ ৬জকে আসামী করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে মামলার বাদী ফিরোজ আহাম্মেদ মারুফ ও তার মারফা আক্তার বলেন কদিন আগে প্রধান আসামী রনির বাবা আবদুল আলীম কাজল উচ্চ আদালত থেকে আগাম জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্যে আমিসহ আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে খুনজখমের হুমকী দিচ্ছে। আমি হুমকি দেয়ার কথা সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের জানাইলে তারা দুই পরিবারের মধ্যে বসে আলোচনা করার কথা বলে। দুই পরিবার আলোচনায় বসি তখন আমি রনির বাবা কাজলের নিকট আমার মেয়েকে ফিরিয়ে দেয়ার জন্যে অনুরোধ জানাই। কিন্তু আলোচনার ঘটনাটি বিভন্ন খাতে নেয়ার চেষ্টায় পুলিশের যোগসাজসে উল্টো কাজল বাদি হয়ে আমার পরিবারের ১০ জনের বিরুদ্ধে হুমকি দেয়ার অভিযোগ করে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আমি গরিব মানুষ টাকা নেই। কাজল ধনী তাই কাজলের টাকার কাছে আইন অসহায় হয়ে পড়েছে। আসামীদের নানাবিদ হুমকীতে আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। আমার মেয়ে বেঁচে আছে কি-না তাও জানি না। আমি আমার কিশোরী মেয়েকে ফেরৎ এবং দৃষ্টানমূলক বিচারচাই।  সংবাদ সম্মেলনে তুষীর বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।