স্বস্তি ফিরেছে কালিয়াকৈরে পিছু হটেছে আন্দোলনকারীরা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫১ পিএম
স্বস্তি ফিরেছে কালিয়াকৈরে  পিছু হটেছে আন্দোলনকারীরা
স্বস্তি ফিরেছে কালিয়াকৈরে পিছু হটেছে আন্দোলনকারীরা উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)। গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনকারীরা মঙ্গলবার দুপুরে পিছু হটে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় একাধিক সুত্র জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ,শিল্প পুলিশ ও ২৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ ১১ প্লাটুন বিজিবি একযোগে মাঠে নামেন। সাথে গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান সহ বিএনপি দলীয় নেতা কর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় আন্দোলনকারীরা পিছু হটে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে বাধ্য হয়। এতে দুপুর থেকে স্বস্তি ফিরে এসেছে কালিয়াকৈরে। বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। গাজীপুর - আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি জানান,আমরা শ্রমিকদের পাশে আছি,তাদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক হয়ে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা ধ্বংসাত্বক কাজ বন্ধ করে আসুন একসাথে বসে পরামর্শ করি। নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর আলী খান বলেন, মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা রাজপথে নামতে চেষ্টা করলে আমরা যৌথভাবে তাদের প্রতিহত করেছি।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন শ্রমিকেরা পিছু হটে যাওয়ায় কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক অবস্থায় রয়েছি। আব্দুল আলীম অভি কালিয়াকৈর ০৩-১০-২০২৬ ইং
আপনার জেলার সংবাদ পড়তে