শিক্ষিত প্রতিবন্ধী'র ভাতা বৃদ্ধি

এস.এম গোলাম মোস্তফা; ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ৪ নভেম্বর, ২০২৬, ০১:০৯ পিএম | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০১:০৯ পিএম
শিক্ষিত প্রতিবন্ধী'র ভাতা বৃদ্ধি
প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা স্বরুপ, এক সময় ভাবতো এ সমাজের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা। কারণ প্রতিবন্ধীকে সরকারি চাকুরির ক্ষেত্রে মূল্যায়ন করা হতো না। অনেক মেধা থাকা সত্বেও সরকারি চাকুরি দেয়া হতো না। ঐ সময়ে মেধাবী শিক্ষিত প্রতিবন্ধীরা সরকারি চাকুরি আইনগতভাবে পেতো না। ফলে তারা বেসরকারি চাকুরি করতে বাধ্য হতো। আগের আইন স্বাধীন বাংলাদেশে প্রয়োগ হলেও এখন আর ঐ নিয়ম মানা হচ্ছে না। বর্তমান চাকুরির ক্ষেত্রে প্রতিবন্ধীরাও সরকারি চাকুরি পাচ্ছে। ৭০/৮০ দশকের শিক্ষিত প্রতিবন্ধীরা যদি সরকারি চাকুরি পেতো, এতদিনে তারা অবসরে গিয়ে পেনশন পেতেন। চাকুরি শেষে এ সুবিধা এখনকার শিক্ষিত প্রতিবন্ধীরা পাবেন। তাহলে স্পষ্ট বলা যায়, প্রতিবন্ধী দু’ধরনের। ১. শিক্ষিত প্রতিবন্ধী ২. অশিক্ষিত প্রতিবন্ধী। সরকার উভয় প্রতিবন্ধীদের অর্থাৎ শিক্ষিত বা অশিক্ষিত প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছেন। দেশের তালিকাভূক্ত প্রতিবন্ধীদেরকে ৩ মাস অন্তর অন্তর নির্ধারিত ভাতা প্রদান করা হচ্ছে। মেধাবী শিক্ষিত প্রতিবন্ধীরা এখন সরকারি চাকুরি পাচ্ছে সূত্রধরে বলা যায়, শিক্ষিতদের এ সমাজে মূল্যায়ন আছে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে শিক্ষিত প্রতিবন্ধী ও মূর্খ প্রতিবন্ধীদের আলাদা আলাদা তালিকা প্রনয়ণ করে শিক্ষিত প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করা উচিত। আইন করে প্রতিবন্ধীদের কোঠার আলোকে সরকারি চাকুরির বিধান করা হয়েছে মর্মে শিক্ষিত প্রতিবন্ধীদেরকে ভাতা প্রদানে নুতুন বিধি প্রয়োগ করে ভাতা বৃদ্ধির পরামর্শকে গুরুত্বের সাথে চিন্তা করে সরকারের কিছু অর্থ ব্যয় করার জন্য বিনীত অনুরোধ সহকারে প্রস্তাবটি বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রী, অর্থ মন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন।
আপনার জেলার সংবাদ পড়তে