ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় ৭ মাদক সেবিকে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার আসামেিদর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারকার্য শেষে বিচারক চারজনকে ৪ থেকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১০ দিনের বিন্শ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন জাফর আলী(৪০), হাসিবুল ইসলাম (২৮), মোঃ জুবায়ের আলম রিফাত (২১) ও মোঃ ইয়াছিন আরাফাত (১৯)। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা ও আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে।সোমবার পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটককৃতদের মধ্যে দুজনকে ১ বছর করে এবং অপর একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।