মুন্সিগঞ্জের গজারিয়ায় হাজি কেরামত আলী হাই স্কুলের সহকারী শিক্ষক হারুন অর রশীদ, স্যারের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার, সকাল ১০টায় হাজি কেরামত আলী হাই স্কুল প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাজি কেরামত আলী হাই স্কুল ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও টেংঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং গজারিয়া থানা বিএনপির কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু।
শিক্ষক হারুন অর রশীদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।