কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন হোসেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রোকন হোসেন একটি অনটেস্ট হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ে শশীধরপুরের দিক থেকে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বরূপপুর গ্রামের মোঃ সুলতান মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় মোটরসাইকেলটি সরাসরি সড়কের পাশের একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে রোকন হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃতঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।