বাংলাদেশে হৃদরোগীদের পুনর্বাসন বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ব্যবস্থাকে সাশ্রয়ী, সহজলভ্য ও কার্যকরী করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ নভেম্বর ২০২৬, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (ইটঐঝ)-এর উদ্যোগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে "অঈজঙঝঝ-ইউ" শীর্ষক এই প্রকল্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (ইঅউঅঝ) সভাপতি ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (ইটঐঝ)-এর উপাচার্য অধ্যাপক জে. এম. এ. হান্নান।
গবেষণার ফল যেন তৃণমূল পর্যায়ে পৌঁছায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত দেশে অসংক্রামক রোগের (ঘঈউ) উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেন, "বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৬৭ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে, যার অন্যতম প্রধান উৎস হৃদরোগ।"
তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক মানের কিন্তু স্থানীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও সাশ্রয়ী কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সর্বোচ্চ কাঠামোগত সহায়তা দেবে। গবেষণার ফলাফল কেবল ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ না রেখে তা দিয়ে সাধারণ মানুষের দ্বারে সাশ্রয়ী ও টেকসই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জোর তাগিদ দেন তিনি।
মূল প্রবন্ধ ও বৈশ্বিক অভিজ্ঞতা
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ রিসার্চের অধ্যাপক এবং অঈজঙঝঝ প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক রড এস টেইলর এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক ইমরান বি. চৌধুরী। প্রবন্ধ উপস্থাপনকালে তাঁরা হৃদরোগ থেকে আরোগ্যলাভ করা রোগীদের জন্য বাসায় বসে (ঐড়সব-নধংবফ) পুনর্বাসন সেবা নেওয়ার একটি সাংস্কৃতিকভাবে উপযোগী ও কম খরচের মডেল তৈরির গুরুত্ব ব্যাখ্যা করেন, যেখানে মানসিক স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সাপোর্ট যুক্ত থাকবে।
আন্তর্জাতিক অংশীদারত্ব ও প্রেক্ষাপট অঈজঙঝঝ-ইউ প্রজেক্টটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (ঘওঐজ)-এর অর্থায়নে পাঁচ বছর মেয়াদী একটি বৈশ্বিক গবেষণা কর্মসূচি।
মূল নেতৃত্বে: যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে বাস্তবায়নে: বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (ইটঐঝ)।
ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
আন্তর্জাতিক সহযোগী: পাকিস্তানের ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিং (চওখখ) সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহ।
সভা পরিচালনা ও সার্বিক সমন্বয়ে বিশেষ অবদান রাখেন ইটঐঝ-এর নন-কমিউনিকেবল ডিজিজেস বিভাগের প্রধান ও অঈজঙঝঝ-ইউ প্রজেক্টের কান্ট্রি লিড ড. মিথিলা ফারুক। দেশের জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় সাশ্রয়ী কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল যুক্ত করার ক্ষেত্রে এই স্টেকহোল্ডার সভা একটি অত্যন্ত কার্যকর ও বৈপ্লবিক মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।