ভ্রাম্যমান আদালত

সরাইলে ২ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে দিয়েছেন ইউএনও

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৮ পিএম
সরাইলে ২ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে দিয়েছেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন সংলগ্ন শাপলা বিলে মৎস্য অফিসের সহায়তায় অভিযান চালিয়েছেন ইউএনও। গত বুধবার অভিযানকালে তিনি ওই বিল থেকে মৎস্য আইনে নিষিদ্ধ ১০ টি রিং জাল ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। জব্দের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জাল গুলি পুঁড়িয়ে দেন। ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেট ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরূজ্জামান কবির। তিনি বলেন, এ ধরণের অভিযান ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে