আবাসিক এলাকায়

পোল্ট্রি ফার্ম পরিবেশ দূষণ পরিবার পরিজন নিয়ে বসবাসে চরম দুর্ভোগ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৪ পিএম
পোল্ট্রি ফার্ম পরিবেশ দূষণ পরিবার পরিজন নিয়ে বসবাসে চরম দুর্ভোগ

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে লাখোহাটী গ্রামে সদর সড়কের পাশে একটি বসতবাড়ির নিকটে অবৈধভাবে স্থাপিত পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ফার্মের পার্শ্ববর্তী পরিবার পরজন নিয়ে বসবাসকারী এবং দোকান ব্যবসায়ী মোঃ মাকসুদ শেখ। এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। গতকাল ১০ সেপ্টেম্বর মাগরিব বাদ স্থানীয় লাখোহাটী বাজারে সাংবাদিক সন্মেলন করেন তিনি এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ, ভুক্তভোগী দোকানদারগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী মোঃ মনির শেখ অনুমতি ও নীতিমালা উপেক্ষা করে প্রায় এক বছর আগে বসতবাড়ির ৬ ফুট দুরত্বে কয়েক হাজার মুরগীর একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করেন। ফার্ম থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্যরে কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং পার্শ্ববর্তী লোকজনের বসবাস এবং দোকানে বসে দোকানদারী করা দুঃসাধ্য হয়ে পড়ছে। আসাসিকের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তা দিয়ে লোক চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়ছে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সাংবাদিকদের জানান, লাখোহাটি গ্রামটি মাছ চাষে প্রসিদ্ধ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাছের পোনা সংগ্রহ করতে পরিবহণ নিয়ে এলাকায় আসে। তারাও এ ফার্মের দুর্গন্ধের ব্যাপারে অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী জানান, ফার্মের কারণে তাদের পরিবারের সদস্যদের বিশেষ করে শিশু ও বৃদ্ধলোকজন শ্বাসকষ্ট, পেটের সমস্যা ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ করা হয়।এ অবস্থায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত সমাধান না হলে পুরো এলাকায় স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে