মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৮ পিএম
মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোত্তাকিন মিয়া (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগে ভর্তি হয়।

এর আগে মোত্তাকিন দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পঞ্চম শ্রেণিতে তার রোল নম্বর ছিল ২। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে মেধাবী ছাত্র হিসেবে জানতেন। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষাতেও সে অংশ নিয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে তাকে মাদরাসায় ভর্তি করা হয়।

দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারা খাতুন বলেন, ‘মোত্তাকিন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায়ও সে অংশ নিয়েছিল। পরে তার পরিবার তাকে মাদরাসায় ভর্তি করে।’

মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, বিদ্যুৎ না থাকায় ট্যাংকির পানি শেষ হয়ে যায়। টিউবওয়েলও নষ্ট ছিল। এ কারণে ছাত্রদের পুকুরে গোসল করতে পাঠানো হয়। মোত্তাকিন সাঁতার জানত না। গোসলের সময় সে পানিতে ডুবে যায়। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে মাদরাসায় নিয়ে আসে।

পরে মাদরাসা কর্তৃপক্ষ দ্রুত মোত্তাকিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. ফাহমিদা সাহনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে