ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বরে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের এক অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে দুর্যোগ প্রশমণে করনীয় নির্ধারনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, এনজিও প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।