সারিয়াকান্দিতে গত শনিবার সকাল ১১ টায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দি স্ট্রাইকিং টুয়েলভ্ এর আয়োজনে সভায় সভাপতির বক্তব্য রাখেন আর্মি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাদিকুর রহমান। আরো বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম, সোনাতলার থানার ওসি রওশন কবির, গাবতলী থানার ওসি সেরাজুল ইসলাম, উপজেলা পুজাভহফ উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারন সম্পাদক নিরাঞ্জন সরকার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং তিন উপজেলার আনসার ভিডিপির অফিসার গণ। ক্যাপ্টেন সাদিকুর রহমান বলেন, যেকোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবকে শান্তিপূর্ন করতে হবে।