হাটহাজারীতে শানে রেসালত সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ২ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ পিএম | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ পিএম
হাটহাজারীতে শানে রেসালত সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

আগামীকাল শুক্রবার (৩রা অক্টোবর) হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় সারাদিন ব্যাপি হাটহাজারী পার্বতী মডেল সরকারি হাই স্কুল ময়দানে আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মতবিনিময় সভায় হেফাজত নেতৃবৃন্দ বলেন,বৈরী আবহাওয়ার কারণে সম্মেলন বাস্তবায়ন কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন জাতিয়ে তাঁরা বলেন,আমরা মাঠে প্রয়োজনীয় বৃষ্টি নিরোধক,মাঠকে কাদা মুক্ত রাখতে প্রয়োজনীয় বালি এবং পর্যাপ্ত পরিমাণ চেয়ারের ব্যবস্থা করা হবে।

আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে মাওলানা এমরান সিকদার ও মাওলানা নিজাম সাইয়্যিদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা নাছির উদ্দিন মুনির,মাওলানা মীর ইদরিস নদভী,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা আব্দুল্লাহ ফতেপুরি, নূর মুহাম্মদ,মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ,মাওলানা ইউনুস,মাওলানা কামরুল ইসলাম কাসেমী,মাওলানা আনাস জমিরি,মুফতী বশিরুল করিম, মোরশেদ আলম,মুফতী মাসউদুর রহমান চৌধুরী,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,জনাব সৈয়দুল হক, শেখ আহমদ, আবু তাহের রাজিব,মাওলানা ইকবাল মাদানী,মাওলানা মোবিনুল হক,মাওলানা ফোরকান আলী,মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ