সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩০ পিএম
সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার

সাতক্ষীরার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশ স্বাধীনের পর এই প্রথমবারের মতো নিয়োগ পেলেন নারী জেলা প্রশাসক। এই নিয়োগ সাতক্ষীরা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ২০২৫ মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগ ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই রদবদলে সাতক্ষীরায় জেলায় এই নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে আফরোজা আখতার পাবনা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বর্তমানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে