আত্রাইয়ে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম
আত্রাইয়ে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আজমল হোসেন (৩২) ও সৌরভ হোসেন (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। প্রকাশ্য মিছিল এবং সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজমল হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বান্দাইঘাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে এবং সৌরভ হোসেন একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই গ্রামের জামরুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,গত ১৬ডিসেম্বর বিজয় দিবসে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বিজয় মিছিল বের করে। এঘটনায় থানাপুলিশের পক্ষ থেকে ওই রাতেই সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে আজমল হোসেন এবং সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বান্দাইঘাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে