ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাইতে ৪৬ জনের মধ্যে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৭ জনের মনোনয়ন এবং ১ জন প্রত্যাহার করেছেন। তবে মনোনয়নপত্র বাতিলের আপিলের সুযোগ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান খলিফা, জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল কবীরসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থী হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ঋণ খেলাপির কারণে প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।