শৈলকুপা উপজেলার ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শনিবার সন্ধ্যায় ডাউটিয়া বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়াদ্দারের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাড: মো: আসাদুজ্জামান।