চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৯ পিএম
চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘চাটমোহর প্রেসক্লাব’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর’- এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা ও কেককাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হেলালু রহমান জুয়েল,প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি এস এম মাসুদ রানা,সহ-সাধারণ সম্পাদক দৈকি নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম,সাবেক সভাপতি দৈনিক আমার দেশ প্রতিনিধি রকিবুর রহমান টুকুন,কার্যকরী সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,চ্যানেল ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার শাহীন রহমান দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু দৈনিক ভোরের কাগজের বকুল রহমান,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজকের পত্রিকার শুভাশীষ ভট্টাচার্য তুষার,সাংস্কৃতিক সম্পাদক আমাদের সময়ের ইফতেখার আহমেদ টুটুল দৈনিক ভোরের দর্পনের এম এ জিন্নাহ দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম আপেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক খোলা কাগজের জাকির সেলিম দৈনিক আমাদের বড়ালের জাহাঙ্গীর আলম মধু,প্রচার সম্পাদক দৈনিক আমার সময়ের শিমুল বিশ্বাস,বিপ্লব আচার্য,সাইফুল ইসলাম,সালাহ উদ্দিন খান সোহেল,সুদীপ্ত কর্মকারসহ সদস্যবৃন্দ। দীর্ঘ ৩৬ বছর ধরে চাটমোহর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে