তালতলীতে শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৭ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৭ পিএম
তালতলীতে শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার

বরগুনার তালতলীতে মনির জোমাদ্দার নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। জানা গেছে, তালতলী থানা পুলিশ শনিবার গভীর রাতে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মনির হোসেন জোমাদ্দার (৪৫ কে গ্রেফতার করে। সে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তিনি  নিশানবাড়ীয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী জোমাদ্দারের দ্বিতীয় পুত্র।  

আপনার জেলার সংবাদ পড়তে