কাপাসিয়ার শিক্ষক গোলাম মোস্তফার জানাজা ও দাফন সম্পন্ন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০১:২৫ পিএম
কাপাসিয়ার শিক্ষক গোলাম মোস্তফার জানাজা ও দাফন সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংবাদিক গোলাম সারোয়ারের পিতা গোলাম মোস্তফা মাষ্টারের জানাজা নামাজ ও দাফন রোববার বাদ আছর সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ৮টায় স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উপজেলার কাপাসিয়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজে শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সামসুল হুদা লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ মনিরুজ্জামানসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। জানাজার নামাজ শেষে কাপাসিয়া গ্রামের তাঁদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শাহিত হলেন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে উপস্থিত মুসল্লিদের নিকট মরহুমের জৈষ্ঠ্য পুত্র সাংবাদিক গোলাম সারোয়ার কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন। জানাজা নামাজের আনুষ্ঠানিকতার পরিচালনা করেন মুফতি মাওলানা আজমল হোসেন খান।
আপনার জেলার সংবাদ পড়তে