নওগাঁর ধামইরহাটে শীতে জনজীবন যখন বিপর্যস্ত, সেই সময় প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন থেকেও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে কাতর-শীতার্তদের মাঝে মানবিক এই সহায়তা প্রদান করেন ধামইরহাটের অন্যতম প্রবীন সামাজিক সংগঠন ‘ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট’। ৫ জানুয়ারি দুপুর ১২ টায় ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেন অবসরপ্রাপ্ত ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। সংগঠনের সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সংগঠনের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, সহ-সম্পাদক হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য জবেদুল আলম, প্রভাষক জাহাঙ্গীর আলম,সাবেক পৌর কমিশনার আমজাদ হোসেন প্রমুখ।