কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযান

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযান

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দিনভর জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় জেলা খাদ্যগুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল মজুদ পান নি দুদক টিম। দুদক সূত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করে।জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুল ইসলাম জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও খাবার অনুপোযোগী চালও গাওয়া গেছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি। সট: মো: সাবদারুল ইসলাম, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সম্মিলিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম।

আপনার জেলার সংবাদ পড়তে