শব্দপ্রেমী সাহিত্য সংসদের প্রতিষ্ঠা বার্ষীকি পালন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) :
| আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯ পিএম
শব্দপ্রেমী সাহিত্য সংসদের প্রতিষ্ঠা বার্ষীকি পালন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড়ের নিভৃত শেডে শব্দপ্রেমী সাহিত্য সংসদের ৫ম প্রতিষ্ঠা বার্ষীকি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে  রংপুর,দিনাজপুর,জয়পুরহাট,গাইবান্ধাসহ বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক কবি ও লেখকগন অংশ গ্রহন করেন। দিনব্যাপি চলে কবিতা পাঠ,  আলোচনা ও গানের আসর। শব্দপ্রেমী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাদির সভাপতিত্বে কবি, লেখকগন তাদের স্বরচিত কবিতা,প্রবন্ধ,ছড়া ইত্যাদি উপস্থাপন করেন। অনুষ্ঠান প্রাঙ্গনে কবি লেখকদের বই প্রদর্শনির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ কবির।

আপনার জেলার সংবাদ পড়তে