অভয়নগরে নছিমন উল্টে চালকের মৃত্যু

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:২৫ পিএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:২৫ পিএম
অভয়নগরে নছিমন উল্টে চালকের মৃত্যু

যশোরের অভয়নগরে শ্যালোইঞ্জিন চালিত নছিমন উল্টে চালক নূর আলী শেখের (২৩) মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার সংলগ্ন সড়কে। নিহত নছিমন চালক নূর আলী শেখ বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার মাসুম শেখের ছেলে।  নিহতের মামাতো ভাই সাকিব শেখ বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে নছিমন চালিয়ে জ্বালানি কাঠ আনতে বাঘুটিয়া থেকে সিংগাড়ী বাজার যাচ্ছিলেন নূর আলী ভাই। সিংগাড়ী বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত নূর আলী ভাইকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, ‘নছিমন চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’ এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুপুরে হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার জেলার সংবাদ পড়তে