মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় ঢাকা হৃদরোগ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ রোববার বেলা ১১টায় শহর জামে মসজিদে ১ম ও বাদ জোহর টঙ্গীবাড়ির বাহেরপাড়ায় নিজ বাড়ী সংলগ্ন মসজিদে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বি,এন,পি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন গণ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বি,এন,পি সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন,মুন্সীগঞ্জ প্রেসক্লাব সদস্যবৃন্দ,টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন,পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ মীর বাছির উদ্দিন জুয়েল এর পরিবারের প্রতি গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সাংবাদিক জুয়েল মৃত্যুকালে স্ত্রী ও ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুন্সীগঞ্জ প্রেসক্লাব তার মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচী ঘোষনা করেছে।