বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:১২ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ পিএম
বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

দিনাজপুর-বিরল সড়কের রামপুর নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে একজন। একইসাথে অপর একজন মেটরসাইকেল চালক আহত হয়েছে। নিহতের পরিচয়ে জানা গেছে, সে রামপুর কামারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে আশরাফুল ইসলাম (৪০)। আহত ব্যাক্তি পাকুড়া গ্রামের আব্দুস সালাম এর ছেলে রাজু (২২)কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বিকালে এ রিপোর্ট লেখাকালীন নিহতর লাশ বাড়ীতে নেয়ার পর পুলিশী কার্যক্রম চলমান ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে