কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সতন্ত্র প্রার্থী বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আজ শুক্রবার সকাল ১১ টায় সরারচর নিজ বাস ভবনে নিকলী বিএনপি উপস্থিতিতে উঠান বৈঠক ও বিশাল জন সভায় বলেন, রাতের আধারে আমার মনোনয়ন বিএনপিতে যোগদানকৃত একজন লোক চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, গত ২৫টি বছর ধরে আমি দুই উপজেলার বিএনপির নেতাকর্মীদের দূর্দীনে রাজনীতি ও নেতাকর্মীদের জেল থেকে শুরু করে সম্পূর্ণ মাঠ তৈরি করেছি। আমার সেই সাজানো বাগান আজ অন্য একজন নিয়ে গেছে। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, আপনারা একেক জন ইকবাল হয়ে নির্বাচনে আমাকে জয়ী করে জয়ের মালা পরাবেন বলে আমি বিশ্বাস করি। আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারম্যান তারেক রহমান কে বুঝিয়ে দিতে চাই। জনগণ আমার শক্তি, জনগণই আমার সকল ক্ষমতার উৎস বলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে এই দুই উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা নেতাকর্মীদের জেল থেকে মুক্ত করার কারণে তারা আজ আমার পাশে এসে দাড়িয়েছে। এ সময় বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল আলম রাজন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কারার আরিফ উদ্দিন, কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন, জারইতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, শীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।