কিশোরগঞ্জে সাবেক মেয়র আর বেঁচে নেই

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ পিএম
কিশোরগঞ্জে সাবেক মেয়র আর বেঁচে নেই

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল মিল্লাত আজ  শুক্রবার সকালে নিজ বাড়ি পৌর শহরে পৈলনপুর গ্রামে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কুলিয়ারচরে রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে ঢাকা বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক সম্পাদক সিআইপি শরিফুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর ইকবাল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে। কুলিয়ারচর কিশোরগঞ্জ প্রতিনিধি।

আপনার জেলার সংবাদ পড়তে