রংপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান লে. কর্ণেল শাফিউল ইসলাম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:১১ পিএম
রংপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান লে. কর্ণেল শাফিউল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগের শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর দক্ষ নেতৃত্ব,শৃঙ্খলাবদ্ধ প্রশাসন, মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নৈতিক ও সার্বিক বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ  তাঁকে ওই সম্মাননা প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও শৃজনশীল কর্মকাণ্ডে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে। এই সম্মাননা প্রাপ্তিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তারা মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।