গফরগাঁওয়ে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান করায় শোভাযাত্রা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১৭ পিএম
গফরগাঁওয়ে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান করায় শোভাযাত্রা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মহিলা দলের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌর শহরের মিনি স্টেডিয়ামে মাঠ থেকে উপজেলা মহিলাদলের সভাপতি আফসানা মিমি'র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে মিনি স্টেডিয়াম মাঠে সংক্ষিপ্ত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলাদলের সভাপতি আফসানা মিমি, সহ-সভাপতি জোসনা, সাধারণ সম্পাদক তানজিলা আক্তার শারমিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ফাহিম প্রমূখ। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।