কুড়িগ্রামের নাগেশ্বরীতে চৌধুরীপাড়া বন্ধুমহল ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরীপাড়া বন্ধু মহল যুব সমাজের আয়োজনে গতকাল বিকালে উপজেলার সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাপখাওয়া চৌধুরীপাড়া বন্ধুমহল ক্রিকেট লীগ বনাম নাগেশ্বরী ক্রিকেট একাদশের মধ্যকার খেলায় নাগেশ্বরী ক্রিকট লীগ চ্যাম্পীনশীপ অর্জন করেন। পরে চ্যাম্পীয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম হাবিবুর রহমান, বিশেষ অতিথি এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, ধারাভাষ্যকার বেলাল হোসেন, সমাজসেবক মোহতাসিম হোসেন চৌধুরী ফুয়াদ, স্থানীয় ব্যাবসায়ী আনিছুর রহমান আনিছ, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল ইসলামসহ অনেকে। উল্লেখ্যে এই ৮টিমের এই ক্রিকেট লীগ গেলো বছরের ২৫ ডিসেম্বর শুরু হয়।