ঈদগাঁওতে জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
ঈদগাঁওতে জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত

ঈদগাঁও বাজারের যানজট নিরসন, পুরো বাজারে ড্রেনের উপর ভাসমান ব্যবসা বন্ধকরণ, বাস স্টেশন ভিত্তিক বাস টার্মিনাল তৈরি, বিভিন্ন দোকানের সামনে ফুটপাতে মালামাল বিক্রি বন্ধকরণ, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুকরণ, বাজারে পুলিশি নজরদারি বৃদ্ধিকরণ, এলাকার সামগ্রিক পরিবেশ সুরক্ষা সহ নানা দাবি তুলেছেন ঈদগাঁওতে কর্মরত সাংবাদিক বৃন্দ। ১৭ জানুয়ারি শনিবার বিকেলে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের এক সভায় এসব দাবি উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন প্রস্তাব, মতামত ও পরামর্শ উপস্থাপন করেন প্রেস ক্লাব সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু ও সাধারণ সদস্য গিয়াস উদ্দিন। এতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, অনলাইন প্রেস ক্লাবের অফিস স্থাপন এবং নতুন সদস্য ভর্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।  নতুন সদস্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রতিবেদন ও সুপারিশ প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ১/ হাফেজ তৈয়ব জালাল ২/ এম, আবু হেনা সাগর ও ৩/ নাছির উদ্দিন পিন্টু।  এছাড়া অফিসের সম্ভাব্য স্থান নির্বাচন ও নির্ধারণ কল্পে ৩ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১/ হাফেজ তৈয়ব জালাল ২/ শেফাইল উদ্দিন ও ৩/বশিরুজ্জামান। অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উদযাপন, সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন, বার্ষিক আনন্দ ভ্রমণ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যবস্থাকরণ, পরিবেশ সুরক্ষায় কার্যকরি পদক্ষেপ গ্রহণ, বৃক্ষরোপণ অভিযান, দুর্যোগে মানবিক কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে। উন্নয়ন সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। পূর্ণ পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক এবং পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে