কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ পিএম
কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপার্সন ও তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার বাদ আছর ফেটালিয়া গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশা ও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় ফেটালিয়া গ্রাম ৬ নং ওয়ার্ডের সভাপতি খালিদ হোসেন খান সভাপতিত্ব করেন। উপজেলা শ্রমিকদল নেতা আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, সাবেক যুবদল নেতা ফারুক হোসেন খান মাষ্টার, বিএনপি নেতা মতিউর রহমান বেনু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল, যুবদল নেতা মোস্তাক আহমেদ, শুনেন্দ্র চন্দ্র মাষ্টার, আলী হোসেন, গোপাল চন্দ্র প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা সাহাদাতুজ্জামান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুবদল নেতা বদরুদ্দোজা চৌধুরী সাজ্জাদ প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে