মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:১৮ পিএম
মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চান্দেরপাড়া গ্রামের নিবাসী  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন হাজারী ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি---- রাজিউন)। আজ শনিবার  সকাল সাড়ে আটটার দিকে ঢাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।বিকালে এই বীর মুক্তিযোদ্ধাকে নিজ বাড়ি প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে  বাদ মাগরিব চান্দেরপাড়া ঈদগাহ মাঠে  জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাহেল আহমেদ   নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময়  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব  বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে