ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার দিবাগত রাতে বৃহৎ পরিসরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠন দলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ জয়নুল আবেদীন কামাল। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মোদারেছ আলী ঈছা ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হাসেন খান পলাশ। এ দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন আঃ হামিদ আল-ফারুকী খালিদ। দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন, কেন্দ্রীয় যুবদল নেতা কামরুল ইসলাম খান সাইফুল, উপজেলা যুবদল নেতা মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা কৃষকদল নেতা মোঃ কামরুল হাসান ফিরোজ, পিএম কারুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, হাফিজ আল ফারুকী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী ও উপজেলা শ্রমিক দল নেতা শেখ আসলাম প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও অংগ সগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। জানা যায়, দোয়া মাহফিলে কোরানখানি, দরূদ ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ আঃ মান্নান। মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে দাখিলের জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজরি করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে তিনি যাতে আগামীর বাংলাদেশকে সুষ্ঠ ও শান্তিতে চালাতে পারেন সে ব্যাপারে খোদার রহমত কামনা করা হয়। সর্বোপরি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারবর্গের সুখ-শান্তি ও সমৃদ্ধি সহ সারা দেশের মঙ্গল কামনায় মাহফিলটি সম্পন্ন হয়। পরে এ দোয়া মাহফিলে উপস্থিত প্রায় এক হাজার জনতার মাঝে ভুনা খিচুরী তবারক বিতরন করা হয় বলে জানা যায়।