চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিক সমাবেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:০৮ এএম
চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিক সমাবেশ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্যে দিয়ে  চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ-২০২৬ চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে শনিবার (১৭ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।  চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার।  তিনি বলেন,চাঁদপুরে একটিই প্রেসক্লাব-এটি জেলার ঐক্যের অনন্য দৃষ্টান্ত। সাংবাদিকদের এই একাত্মতা তাকে মুগ্ধ করেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হিসেবে তিনি বলেন, এবারের গণভোট ও নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে-মিছিল, মিটিং ও পোস্টারবিহীন পরিবেশ তারই প্রমাণ। তিনি গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোট কাকে দেবেন তা নাগরিকদের নিজস্ব সিদ্ধান্ত, তবে ভোট প্রদান অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, প্রেসক্লাবের জন্য একটি আধুনিক ভবন নির্মাণ, লেকপাড় সৌন্দর্যায়ন, পুকুর উন্নয়ন এবং ভবিষ্যতে একটি বড় জাদুঘর স্থাপনের স্বপ্ন রয়েছে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান-রূপসা ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনসংক্রান্ত প্রতিবেদন লিখে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে। সহিংসতা ও অনিয়মমুক্ত নির্বাচন হলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলেও উল্লেখ করেন। বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। পুলিশ ছাড়াই একা একা মাঠে কাজ করা সত্যিই চ্যালেঞ্জিং। চাঁদপুরে একটিমাত্র প্রেসক্লাব থাকা গর্বের বিষয় এবং সাংবাদিকদের ঐক্য চোখে পড়ার মতো। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে দায়িত্বশীল ভূমিকা রাখতে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ-সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, সাংবাদিকরা অতীতের মতোই পেশাদারিত্ব বজায় রাখলে আগামীর নির্বাচন সুন্দর ও সফল হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনকে সহযোগিতা করবেন এবং সাংবাদিকরা দলমত নির্বিশেষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে নির্বাচন পরিপূর্ণতা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে  চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ অনেক ক্ষেত্রে পরাধীনতার অনুভূতিতে ভোগে। ৯০-এর গণঅভ্যুত্থানের সময়কার সাংবাদিকদের তুলনায় বর্তমানে প্রতিবাদ তুলনামূলক কম-এমন মন্তব্য করে তিনি দলীয় প্রভাবমুক্ত থেকে দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকতার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে  আরও বক্তব্য রাখেন- ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহাবুবুর রহমান,চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষচন্দ্র রায়, চাঁসক অধ্যাপক আলমগীর হোসেন বাহার, উদয়ন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের আমীর মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আলহাজ্ব রোটা: অ্যাড. ইকবাল বিন বাশার, পৌর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, পৌর বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ,এনসিপি'র জেলা আহবায়ক মাহবুব আলম, গণঅধিকার পরিষদ জেলা আহবায়ক কাজী রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত,অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি রহিম বাদশা, কার্যনির্বাহী কমিটির সদস্য মুনির চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনালের জনসংযোগ ও মিডিয়া কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর বারের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমদ, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি রাশেদ শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াজ ফেরদৌস, লক্ষন চন্দ্র সূত্রধর, মাহবুবুর রহমান সুমন, আল ইমরান শোভন, জিএম শাহীন, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও ব্যাংকার মুজিবুর রহমান, চাঁদপুর জেলা টেলিভিশন ফোরামের সভাপতি কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, প্রফেসর দেলোয়ার আহমেদ, চাঁদপুর জেলা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, শাহরাস্তি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নোমান হোসেন, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমদ, শাহরাস্তি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম কাজল, হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর কোর্টের এডিশনাল পিপি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম মন্টু, এনসিপির যুগ্ম আহবায়ক তানিম, চাঁদপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ডা. মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ শেখ মহসীন, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, শাহরাস্তি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য  আহমদ উল্লাহ এবং গীতা পাঠ করেন লক্ষন চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে স্লাইড শো উপস্থাপন করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মো. ইউনুছ উল্লাহ, যেখানে পেশাদার সাংবাদিকতার কলাকৌশল তুলে ধরা হয়। রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের নবাগত কমিটির প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, মফস্বল থেকে শুরু করে জেলার সর্বস্তরের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মিলনমেলা সফল হওয়ায় তিনি কৃতজ্ঞ। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিপদে-আপদে সাংবাদিকদের কল্যাণে প্রেসক্লাব সর্বোচ্চ ভূমিকা রাখবে। ঐক্যই আমাদের শক্তি-এই বিশ্বাস থেকেই আজকের আয়োজন। অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব, ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে চাঁদপুর জেলার সাংবাদিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সমাজ ও রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা আরও সুসংহত হবে। অনুষ্ঠান শেষে সকল আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নিবন্ধনকারী সকল সাংবাদিককে প্রেসক্লাবের বর্তমান কার্যকরি পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সমাবেশের উপহার সামগ্রী প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে