মানবিক দেশ গড়তে সকলের সহযোগিতা চাই: নজরুল ইসলাম

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫৬ এএম
মানবিক দেশ গড়তে সকলের সহযোগিতা চাই: নজরুল ইসলাম
ছবি, সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, মানবিক বাংলাদেশ গড়ায় সকলের সহযোগিতা চাই।

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় রোববার (১৮ জানুয়ারি) এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, যারা ২৪ এর অভ্যুত্থানে যুক্ত ছিলেন না তারাই নানান আকাঙ্ক্ষার কথা বলে। সারাদেশে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে ফ্যাসিবাদ টিকতে পারেনি। তাদের হাতে অস্ত্র, অবৈধ অর্থ ছিল, তবুও তারা পালিয়ে গেছে। নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে