আগৈলঝাড়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ পিএম
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া

বরিশাল জেলার আগৈলঝাড়া  উপজেলার গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৭ জানুয়ারি) ঈশার বাদ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর সেরাল সাইক্লোন  সেন্টার সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত দোয়া-মাহফিল ও মোনাজাতে  অনুষ্ঠিত হয়। উজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.সামছুল হক খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত  আহবায়ক শিকদার  হাফিজুর রহমান,সদস্য  সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি আহবায়ক এনায়েত খান মনু, সদস্য সচিব মো.বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা  যুবদল সদস্য সচিব সাইদুর রহমান সিপন, উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব রাজ্জাক ফকির, উপজেলা ছাত্রদের সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, জানে আলম, আজাদ এলাহি, মামুনুল ইসলাম, শহিদ হাওলাদার, আরিফ হাসান মৃধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে