নিকলীতে মাদক ও কুলিয়ারচরে অস্ত্রসহ গ্রেফতার ১

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৩:২৩ পিএম
নিকলীতে মাদক ও কুলিয়ারচরে অস্ত্রসহ গ্রেফতার ১

কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশ ও যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট এর আওতায় অভিযান চালিয়ে গত শনিবার দিবাগত রাতে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে আন্তঃথানার মাদক ব্যবসায়ী পিতা মৃত মজিবুর রহমান লিপু মিয়ার ছেলে বশির মিয়া (৪৫) কে ৩৪১ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছেন। এদিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা ঝিরা নদীর ব্রিজের পশ্চিম পার্শ্বে পিলারের নিচ থেকে দেশীয় পাইপগান, ছুড়ি, ক্রিজ, চাইনিজ কুড়াল, টেটা, লোহার রড, জিয়াউর রহমান উরফে জিয়া উরফে জিল্লু (২৫) এর নিকট থেকে উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছেন। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবী সংবাদ কর্মীদের জানান আসামীকে চালান দিয়েছেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে