পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে ডা. মেজর আব্দুলের মতবিনিময়

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:১৩ পিএম
পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে ডা. মেজর আব্দুলের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ নিয়ে পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী আমার বাংলাদেশ  পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার।  রবিবার দুপুরে পটুয়াখালীর পুলিশ মার্কেটস্থ মল্লিকা পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহাসান, খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইয়েদুর রহমান সহ জোটের অন্যান্য শরীক দলের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে এ সময় জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী দ্বয় তাদের প্রার্থীতা   প্রত্যাহারের ঘোষণা দিয়ে আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল ওহাব মিনারের পক্ষে কাজ করে নির্বাচনে বিজয় নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে জোটে আসবে কিনা সেই প্রশ্নের জবাবে প্রার্থী বলেন, তাদের জন্য সারা বাংলাদেশে ৫০ টি আসন ফাঁকা রাখা হয়েছে। এখনো আলোচনার সময় আছে। নির্বাচন কালীন সময়ে সতর্কতার সাথে  সংবাদ পরিবেশনের জন্য সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে