কটিয়াদীতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:১৮ পিএম
কটিয়াদীতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এক নারী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড. জালাল উদ্দিন। উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাঃ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী,উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, শফিকুর রহমান বাদল, মোঃ শহিদুল্লাহ,আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ন সম্পাদক শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান,সাঃ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাসেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রায় মহান আল্লাহর রহমত কামনা করা হয়। দোয়া মাহফিলে সহস্রাধিক নারী অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে