রবিবার ভোরে শৈলকুপার ঝাউদিয়া প্রাইমারি স্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিজুলিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা ( মন্নু পাগল) মারা গেছে বলে জানা গেছে।নিহত ব্যক্তির বাড়ি উপজেলার বিজুলিয়া গ্রামে। নিহতের ভাই দলিল লেখক নান্নু মোল্লা জানান আমার ছোট ভাই মন্নু মানসিক প্রতিবন্ধী। সে সব সময় উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আজ সকালে সংবাদ পেলাম আমার ভাইয়ের লাশ ঝাউদিয়া প্রাইমারি স্কুলের পাশে পড়ে আছে। তবে সম্ভবত বালুবাহী ড্রাম ট্রাকের নিচে পড়ে সে মারা গেছে বলে আমার ধারনা।এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কচি হুমায়ূন মোল্লা জানান রবিবার ভোরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে তবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।