আগৈলঝাড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৮ পিএম
আগৈলঝাড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা ও একটি প্রতারনা মামলার ওয়ারেন্ট  আসমীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে উপজেলা সুজনকাঠি গ্রামের মৃত ইদ্রিম মোল্লার পুত্র আওয়ামী লীগ নেতা মো: হান্নান মোল্লা (৫৫)কে পার্শবর্তী উপজেলা কালকিনি থেকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ মাসুদ খান জানান, প্রতরনা মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে কালকিনি থেকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। আদালতের নিদের্শে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে