ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর সংসদীয় চারটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নিম্নবর্ণিত সময় অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দকালে প্রার্থী,প্রার্থীর নির্বাচনি এজেন্ট,প্রস্তাবকারী,সমর্থনকারী এবং প্রার্থী কর্তৃক মনোনীত অন্য কোন ব্যক্তি অথবা প্রতিনিধিসহ ( আইনজীবী হতে পারেন) প্রত্যেক প্রার্থীর পক্ষে এমন তিনজন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। প্রতীক বরাদ্দের স্থান জেলা প্রশাসক,নীলফামারী ও রিটার্ণিং অফিসারের সম্মেলন কক্ষ। প্রতীক বরাদ্দের সময়সূচি ১২ নীলফামারী - ১, সকাল ১০ টা। ১৩ নীলফামারী - ২, সকাল ১১ টা, ১৪ নীলফামারী- ৩, দুপুর ১২ টা এবং ১৫ নীলফামারী - ৪, দুপুর ১ টা। এটির অনুলিপি প্রেরণ করেছেন সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা। বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। উপমহাপুলিশ, পরিদর্শক, রংপুর রেঞ্জ, রংপুর। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর। পুলিশ সুপার, নীলফামারী। জেলা নির্বাচন অফিসার, নীলফামারী। সকল উপজেলা নির্বাহী অফিসার,নীলফামারী ও সহকারী রিটার্নিং অফিসার,প্রতীক বরাদ্দের কপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রেরণ। সকল উপজেলা নির্বাচন অফিসার,নীলফামারী। সকল থানা অফিসার ইনচার্জ,নীলফামারী। সভাপতি/সম্পাদক, প্রেসক্লাব, নীলফামারী।